জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুবর্ণা বালা বর্মন নামের এক বছর ৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের সুপদ চন্দ্র বর্মনের মেয়ে।
পড়ুন স্প্রাইটে ঘুমের ওষুধ খাইয়ে ভ্যানচালকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে সুবর্ণার মা আশমুনি বালা মেয়েকে সঙ্গে নিয়ে পাঁচুইল মৃধাপাড়া গ্রামে বাবার বাড়িতে (সুবর্ণার নানার বাড়ি) বেড়াতে যান। সেখানে সবার অজান্তে ও অসাবধানতাবশত শিশু সুবর্ণা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পড়ুন: হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জয়পুরহাট প্রতিনিধি।জনতার কণ্ঠ.কম 





















One thought on “জয়পুরাহটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু”